সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

গিনেস বুকে লেখা হলো রোনালদোর নাম

অনলাইন ডেস্ক :

আয়ারল্যান্ড ম্যাচের আগে ইরানের আলী দাইয়ির সঙ্গে যুগ্মভাবে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক ছিলেন ৩৬ বছর বয়সী তারকা। দেশের হয়ে দু’জনেরই গোল সংখ্যা ছিল ১০৯। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোল করা মাত্রই আলী দাইয়িকে টপকে এককভাবে রেকর্ড নিজের দখলে নেন রোনালদো। শুক্রবার ক্রিশ্চিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড সম্পর্কে বলেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ধন্যবাদ জানাই। বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতি পাওয়া সবসময় আনন্দের। চলুন আরও রেকর্ড গড়ার চেষ্টা করি! ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচ গোল করে ইরানের আলি দাইকে ছুঁয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়ে বুধবার রাতে ঘরের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারিয়েছে পর্তুগাল। এর মধ্য দিয়ে আলি দাইকে ছাপিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নেন পর্তুগিজ মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নেয়ার পর ইন্সটাগ্রামে রোনালদো বললেন, এটা আমার জন্য বিশেষ কিছু। পিছিয়ে থাকা দলকে জোড়া গোল করে সমতার স্বস্তি এনে দিলেন। আলি দাইয়ের রেকর্ড ভেঙে উঠলেন আরেকটি রেকর্ডের চূড়ায়। দলের জয় নিশ্চিত করা দ্বিতীয় গোলের পরই শূন্যে লাফিয়ে ট্রেডমার্ক উদযাপনে মাতেন পর্তুগিজ ফরোয়ার্ড। আবেগের সীমাহীন উচ্ছ্বাসে জার্সি খুলে হলুদ কার্ডও দেখেছেন। গত জুন-জুলাইয়ে হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ পাঁচ গোল করে ইরানের কিংবদন্তি ফুটবলার দাইয়ের ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করেন রোনালদো। আইরিশদের বিপক্ষে ম্যাচে দলের অতি প্রয়োজনের মুহূর্তে ৮৯তম মিনিটে হেডে দাইকে ছাপিয়ে যান রোনালদো। আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আরেকটি হেডে নিশ্চিত করেন জয়। আন্তর্জাতিক ফুটবলে তার গোল এখন ১১১টি।