সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ফিলিস্তিনের বিপক্ষে প্রস্তুত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

সবশেষ দুইবারের মুখোমুখিতে ফিলিস্তিনের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। দুবারই বঙ্গবন্ধু গোল্ডকাপে। ২০১৮ সালে কক্সবাজার জেলা স্টেডিয়ামে সেমিফাইনালে ২-০ গোলে হারের দুই বছর পর গ্রুপ পর্বের লড়াইয়ে একই ব্যবধানে হারতে হয়েছিল জামাল ভূঁইয়াদের। কিরগিজস্তানের তিন জাঁতি ফুটবল প্রতিযোগিতায় আবারও ফিলিস্তিনের মুখোমুখি বাংলাদেশ। এবার নতুন কৌশলে মাঠে নামবার প্রতিশ্রুতি লাল-সবুজ সেনানিদের। আগের প্রতিযোগিতায় দুটি ম্যাচেই অধিনায়ক ছিলেন জামাল ভূঁইয়া। এই ম্যাচেও তার হাতে থাকছে আর্মব্যান্ড। এই প্রতিযোগিতায় ফিলিস্তিন প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছে কিরগিজস্তানের কাছে। সেই ম্যাচ দেখে বাংলাদেশ দল রণকৌশল নির্ধারণ করেছে। ফিলিস্তিন ম্যাচ সামনে রেখে জামাল ভিডিও বার্তায় বলেছেন, ‘রোববার ফিলিস্তিনের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। এরইমধ্যে আমরা কিরগিজস্তানের বিপক্ষে ওদের ম্যাচ দেখেছি। ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জেনেছি। এসব নিয়ে কোচের সঙ্গে আলাপ করেছি আমরা। কীভাবে নিজেদের খেলা খেলতে হবে, সেটা ঠিক করেছি। নতুন কৌশলে খেলার চেষ্টা করবো আমরা। যদি এটা ভালো হয়, তাহলে চালিয়ে যাবো।’ লড়াকু ফুটবল খেলার প্রতিশ্রুতিও দিলেন এই মিডফিল্ডার, ‘ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে আমরা যে ম্যাচগুলো খেলবো, সেগুলো আগামী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য খেলবো। সাফের জন্য হাতে খুব বেশি সময় নেই। এক মাসেরও কম সময় রয়েছে। তাই এই সময় খুব মূল্যবান। ট্যাকটিকস নিয়ে কাজ করতে হবে, কোন জায়গায় উন্নতি করতে হবে, সেটা দেখতে হবে। সবাই ফিট আছে, প্রস্তুত আছে। গত কয়েকটা দিন (প্রস্তুতি) আসলেই ভালো ছিল। ফিলিস্তিনের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত আমরা।’