সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

ব্রাজিলের আমাজন রেইন ফরেস্টে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত, ১৪ আরোহীর সবাই নিহত

এপি, ব্রাজিল :

ব্রাজিলের আমাজন রেইন ফরেস্টে শনিবার (১৬ সেপ্টেম্বর) একটি ছোট যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। আমাজোনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা বিষয়টি সম্পর্কে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) লিমা বলেন, ‘শনিবার বার্সেলোসে উড়োজাহাজ বিধ্বস্তের শিকার ১২ জন যাত্রী ও ২ ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখপ্রকাশ করছি।’

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, এমব্রায়ার পিটি-এসওজি উড়োজাহাজটি আমাজোনাস রাজ্যের রাজধানী এবং আমাজনের বৃহত্তম শহর মানাউস থেকে উড্ডয়ন করেছিল এবং ভারী বৃষ্টির মধ্যে অবতরণের চেষ্টা করার সময় এটি বিধ্বস্ত হয়।

এতে আরও বলা হয়, যাত্রীরা ব্রাজিলের পর্যটক ছিলেন, যারা মাছ ধরতে যাচ্ছিলেন।

গ্লোবো টেলিভিশন নেটওয়ার্কের পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি কাদা ময়লার ওপর পড়ে আছে এবং বিমানের সামনের অংশ সবুজ পাতায় ঢেকে আছে। কয়েক ডজন লোককে ছাতা হাতে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ব্রাজিলের বিমান বাহিনী তথ্য সংগ্রহ এবং দুর্ঘটনার তদন্তের জন্য ব্যবহার করা যেতে পারে এমন কোনো প্রমাণ সংরক্ষণের জন্য মানাউস থেকে একটি দল প্রেরণ করেছে।