সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ঢাকায় ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

মৃদু কম্পনের মাত্র ৬ দিন পর রবিবার ঢাকার বিভিন্ন অংশে আরেকটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে, রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পটি দুপুর ১২টা ৪৯ মিনিটে অনুভূত হয়, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

এতে আরও বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইল জেলায়।

এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সিলেট অঞ্চলের কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের আসামের কাছাড় জেলায় রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

—-ইউএনবি