সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

দক্ষিণ আফ্রিকায় বাস- লরি সংঘর্ষে নিহত ২০

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। জিম্বাবুয়ের সীমান্তে মুসিয়ান গ্রামের কাছে গত রোববার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই খনি শ্রমিক। দক্ষিণ আফ্রিকার পরিবহণ কর্মকর্তা ভঙ্গানি চাউকে বলেন, ‘দেশের অন্যতম বৃহত্তম হীরার খনি ভেনেটিয়ার কর্মীরা দুর্ঘটনার কবলে পড়েন। খনি থেকে ২৫ কিলোমিটার দূরে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় তাদের বহন করা বাসটির। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।’

আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকার সড়ক যোগাযোগ বেশ উন্নত। তারপরও দেশটিতে সড়ক দুর্ঘটনার হার কম না। বতসোয়ানা এবং জিম্বাবুয়ের সীমান্তের কাছে অবস্থিত ভেনেশিয়া খনিটি ৩০ বছরেরও বেশি সময় ধরে ডি বিয়ার্স নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। খনিটিতে ৪ হাজার ৩০০ জনের বেশি কর্মী কাজ করেন। সূত্র: রয়টার্স