সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

অনলাইন ডেস্ক :

বন্যায় বিধ্বস্ত লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় গ্রীসের উদ্ধারকারী দলের চার সদস্যসহ সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স। সম্প্রতি বন্যায় দেশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর উদ্ধারকাজে অংশ নিতে গ্রিক উদ্ধারকারী দলের ওই সদস্যরা সেখানে গিয়েছিলেন। দুর্ঘটনায় আরও ১৫ জন গ্রিক উদ্ধারকর্মী আহত হয়েছেন। এ ছাড়া নিহত অন্য তিনজন লিবিয়ার একই পরিবারের সদস্য।

প্রতিবেদনে বলা হয়, বন্যা-বিধ্বস্ত শহর দেরনায় যাওয়ার সময় গ্রিক উদ্ধারকারী দলের চার সদস্য ও লিবিয়ার এক পরিবারের তিন সদস্য রোববার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববারের এই সড়ক দুর্ঘটনায় গ্রিক উদ্ধারকারী দলের আরও ১৫ জন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

লিবিয়ার দুজনের শারীরিক অবস্থাও গুরুতর। গ্রিসের সশস্ত্র বাহিনী জানিয়েছে, চিকিৎসা কর্মীদের বহনকারী একটি বাসের বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই দুর্ঘটনা ঘটে। লিবিয়ার কর্তৃপক্ষের সহযোগিতায় ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া বেনগাজিতে কর্মীদের একত্র করতে এবং তাদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে। তবে, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি তারা।

গত ১০ সেপ্টেম্বর শক্তিশালী ঝড়ের সময় লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেরনার পার্শ্ববর্তী দুটি বাঁধ ভেঙে যাওয়ার পর শহরটিতে সুনামির মতো বন্যার সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ৩০০ জনে। নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজারের বেশি মানুষ। তাদের খুঁজে পেতে মরিয়া অনুসন্ধান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।