সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘পুতিনের সময় শেষ’

অনলাইন ডেস্ক :

মার্কিন প্রতিরক্ষা সচিব এল লয়েড অস্টিন বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সময় শেষ। আমরা দীর্ঘ সময় ইউক্রেনের জনগণের পাশে থাকব।’ খবর সিএনএনের। জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ইউক্রেন এবং এর অন্যান্য সামরিক অংশীদারদের সঙ্গে বৈঠকে করেছেন অস্টিন। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানকারী ৫৪টি দেশ নিয়ে গঠিত একটি ব্লক ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের একটি সভায় বক্তব্য রাখেন তিনি। সেখানে ইউক্রেনের নবনিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ উপস্থিত ছিলেন।

মার্কিন প্রতিরক্ষা সচিব বলেন, শিগগিরই ইউক্রেনে আমেরিকান এম-১ আব্রামস ট্যাংকগুলো পাঠানো হবে। ট্যাংকগুলো পেতে কয়েক মাস ধরে আশায় ছিল ইউক্রেন; যা রাশিয়ান প্রথমসারির সেনাদের পরজিত করতে সাহায্য করবে। কিভাবে ট্যাংকগুলো পরিচালনা করতে হবে সেজন্য এ বছরের শুরুর দিকে ইউক্রেনের সেনাদের যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিয়েছিল। কিয়েভকে সাহায্যকারী দেশগুলোকে বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারির মতো অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহে সহায়তা করার জন্য অনুরোধ করেন অস্টিন।

বৈঠকে উমেরভ

দুই সপ্তাহ আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করা হয়। তার বরখাস্তের পর গতকাল মঙ্গলবার উমেরভের সঙ্গে অস্টিনের প্রথম বৈঠক। অস্টিন তার বক্তব্যের শুরুতেই রেজনিকভকে ‘তার কঠোর পরিশ্রম এবং উৎসর্গের জন্য এবং একটি নিরাপদ বিশ্বে স্বাধীন ইউক্রেনের জন্য যা কিছু করেছেন তার জন্য’ ধন্যবাদ জানিয়েছেন। অস্টিন আরও বলেন, রেজনিকভের উত্তরসূরি রুস্তেম উমেরভের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে কাজ করার’ জন্য উন্মুখ। গত সপ্তাহে দুজন ফোনে কথা বলেছেন এবং বৈঠকে প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে দেখা হয় তাদের।