সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বয়স নিয়ে আলোচনা সত্ত্বেও আবারো নির্বাচন করবেন বাইডেন

অনলাইন ডেস্ক :

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্র ধ্বংস করতে চান এ কারণে আবারো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন জো বাইডেন। যদিও তার বয়স ইস্যুটি হরহামেশাই আলোচনার বিষয় হয়ে ওঠে। জো বাইডেন (৮০) আমেরিকার এ যাবতকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তাই তার বয়স নিয়ে আলোচনার বিয়য়টি সম্পর্কে তিনি জানেন বলেও উল্লেখ করেছেন। বাইডেন সাধারণত বয়স নিয়ে কোন কথা বলেন না।

তবে গত সোমবার নিউইয়র্কে ব্রডওয়ে থিয়েটারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইউক্রেন ও কভিড-১৯ সংকটের মতো সমস্যা সমাধানে তার অভিজ্ঞতা সহায়ক হয়েছে। তিনি আরো ভালো জানি। বাইডেন বলেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ গণতন্ত্র ঝুঁকিতে আছে। ডোনাল্ড ট্রাম্প ও তার এমএজিএ রিপাবলিকানরা আমেরিকার গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর।

ডেমোক্রেট এই নেতা আরো বলেন, তিনি স্বৈরশাসকদের কাছে মাথা নোয়াবেন না। তিনি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার মেক আমেরিকা গ্রেট এগেইন(এমএজিএ) শ্লোগানটি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মতোই। উল্লেখ্য, মতামত জরিপে দেখা গেছে, আমেরিকান ভোটাররা আগামী নির্বাচনে বাইডেনের বয়স নিয়ে উদ্বিগ্ন।