সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন আজরা জেয়া: মার্কিন দূতাবাস

ছবি: পি আই ডি

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্র ও অবাধ নির্বাচনের অগ্রগতিতে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশের অংশীদার হিসেবে দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসাধারণের আহ্বানকে সমর্থন করতে চায়।

২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন জেয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগে টুইটার নামে পরিচিত) জেয়া বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮ অধিবেশনের এক ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পুনরায় যোগাযোগ করতে পেরে সম্মানিত বোধ করছি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব এবং ৯ লাখ ৬০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশের অব্যাহত উদার আশ্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা নিয়ে আলোচনা করেছি।’

সাক্ষাৎকালে জেয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে মানবিক সহায়তায় বাংলাদেশ সরকারের উদারতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

দূতাবাস বলেচেহ, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা উভয় দেশের মধ্যকার অংশীদারিত্বের একটি শক্তিশালী দৃষ্টান্ত।

—-ইউএনবি