সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কক্সবাজারে সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল ও পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জমকালো আয়োজনে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী উৎসব। ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলা এই উৎসব। এরই মধ্যে তারকামানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। চাঙাভাব ফিরবে পর্যটন ব্যবসায়।

পর্যটন মেলা ভালো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কক্সবাজারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, বিশ্ব পর্যটন দিবসের সপ্তাহব্যাপী আয়োজনে সার্কাস প্রদর্শনী, বিচ বাইক র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবল, কনসার্ট থাকছে।

আর কার্নিভালে দর্শক মাতাবে দেশের বিখ্যাত ব্যান্ড দল চিরকুট, আভাস, সুনামগঞ্জের শাহ আবদুল করিমের দল, কুষ্টিয়ার লালন গীতির দল, সিলেট, কুড়িগ্রাম, ময়মনসিংহের পালা গানের দলসহ জনপ্রিয় ব্যান্ড ও সংগীত শিল্পীরা।

নৃত্য পরিবেশন করবেন তিন পার্বত্য জেলা-বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিসহ কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা।

ব্র্যান্ডিং কক্সবাজারের প্রধান ইশতিয়াক আহমেদ জয় বলেন, প্রতি বছর হাজারো বিদেশি পর্যটক এখানে ভ্রমণে আসেন। তবে এখনো এই শহরের পর্যটন ব্যবস্থা আশানুরূপ ভাবে উন্নতি হয়নি, সংশ্লিষ্ট সকলে চেষ্টা করছেন বিদেশিদের কাছে এই শহরকে আকর্ষনীয় ভাবে তুলে ধরতে, যাতে তারা এই শহরের প্রতি আকৃষ্ট হয়।

বালুকাবেলায় নোনাজলের ফেনিল ছাপ এখন স্পষ্ট। সমুদ্রের গর্জন ধেয়ে আসে কিনারে। আছড়ে পড়ে ঢেউ। বালুকাবেলার গর্ত থেকে বেরিয়ে ছোটাছুটিতে ব্যস্ত লাল কাঁকড়ার দল।

একে অপরের সঙ্গে মেতেছে খুনসুঁটিতে। প্রকৃতিও বলে দিচ্ছে শীত আসছে, নিজের মতো করে নতুন সাজে সাজছে সৈকতের চারপাশ। এরমধ্যে পর্যটনি মেলা উপলক্ষে সৈকত নগরীও সেজেছে ছে নতুন সাজে।

লাবণী মঞ্চের সামনে সড়কের দুপাশে তৈরি হয়েছে স্টল। হোটেল কল্লোলের সীমানাপ্রাচীর ঘেঁষেও দোকানপাট বসানো হচ্ছে। তিন রাস্তার মুখে বসানো নৌকা থেকে কিছু দূরে নির্মিত হয়েছে মঞ্চ।

সপ্তাহব্যাপী পর্যটন মেলা উপলক্ষে হোটেল, মোটেল, পরিবহন ব্যবস্থা ও রেস্তোরাঁর মালিকরা দিয়েছেন আকর্ষণীয় ছাড়। হোটেল, মোটেল, গেস্ট হাউজে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। রেস্তোরাঁয় খাবার ও বাস ভাড়ার ওপর ১৫ ও ২০ শতাংশ ছাড় দিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়াও হেলিকপ্টারে জয় রাইড, টিউব ভাড়া, কিটকট চেয়ার ভাড়া, প্যারাসেইলিং রাইড, জেটস্কি/বিচ বাইক, লকার ভাড়া, গাড়ি পার্কিং ছাড়সহ চাঁদের গাড়ি ভাড়া ও বিমান ভাড়াতেও থাকছে বিশেষ ছাড়।

কক্সবাজারে বিদেশিদের ভীড় থাকবে আর দেশীয় পর্যটকরা বিদেশে না গিয়ে কক্সবাজারে ভ্রমণ করবেন এমন প্রত্যাশা সবার।

—-ইউএনবি