সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পাকিস্তানে রকেট শেল বিস্ফোরণে শিশুসহ নিহত ৯

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সিন্ধু প্রদেশের কাশমোর জেলার কান্ধকোট তহসিলের মেহওয়াল শাহ এলাকায় একটি বাড়িতে রকেট লঞ্চারের শেল বিস্ফোরণে চার শিশুসহ নয়জন প্রাণ হারিয়েছেন এবং একজন মহিলা আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। কাশমোর-কান্ধকোটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) রোহেল খোসো ডনকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু, দুইজন মহিলা এবং দুইজন পুরুষ রয়েছে বলে তিনি জানিয়েছেন।

তিনি আরও বলেন, আহত মহিলাকে কান্ধকোট থেকে লারকানা হাসপাতালে রেফার করা হয়েছে এবং মৃতদেহগুলো কান্ধকোট সিভিল হাসপাতালে আনা হয়েছে। হতাহত সকলে এক পরিবারের।এসএসপি খোসো বলেছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। শিশুরা মাটিতে খেলার সময় একটি রকেটের শেল খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসে। পরে এটি বিস্ফোরিত হয়ে আটজন মারা যায়। তদন্ত চলছে এবং কান্ধকোট সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।