সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বাংলাদেশি শিক্ষার্থী ইরফানের মৃত্যুর তদন্ত করছে মালয়েশিয়া পুলিশ

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত করছে মালয়েশিয়া পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ হাইকমিশনের চিঠি পাঠানোর পর তদন্ত করার কথা জানিয়েছে সারাওয়াক প্রদেশের পুলিশ।

মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কুচিং শহরে অবস্থিত সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশি শিক্ষার্থী ইরফান সাদিক ১৮ সেপ্টেম্বর মারা যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইরফানের পরিবার এর আগে ময়নাতদন্ত এবং তদন্ত না করার লিখিত অনুরোধ করে। এজন্য হাসপাতালের মৃত্যুর প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি বন্ধ করে দেয় মালয়েশিয়ার পুলিশ।

পরে পরিবারের পক্ষ থেকে পুনরায় তদন্তের কথা বলা হলে বিষয়টির গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ হাইকমিশন মৃত্যুর ঘটনাটি পুনরায় তদন্ত করার জন্য মালয়েশিয়ার সরকারকে লিখিত অনুরোধ জানায়।

এরপর তদন্তের সিদ্ধান্ত নেয় সারাওয়াক রাজ্যের পুলিশ কর্তৃপক্ষ।

—-ইউএনবি