সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত-৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়াল চাপায় ঘুমন্ত অবস্থায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- মিশু (১০) ও তার ভাই রাফিন (১২)। তারা উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো. মন্নাফ মিয়ার সন্তান।

এ ঘটনায় পিতা মন্নাফ (৪২) তার আরেক মেয়ে ইসু (১০) ও স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, রাতে খাওয়ার পর দুই মেয়ে ও এক ছেলেসহ স্ত্রী নিয়ে মন্নাফ মিয়া ঘুমাতে যান। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়ে পড়েছিল। ভোরে হঠাৎ পাশের আরেকটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তাদের ঘরের উপর পড়ে।

মাটির দেয়াল চাপায় ঘরে থাকা ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

সকালে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। এ ছাড়া গুরুত্বর আহত অবস্থায় ইসুকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

—-ইউএনবি