সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কসোভোয় বাড়ছে উত্তেজনা, সেনা পাঠাচ্ছে ন্যাটো

অনলাইন ডেস্ক :

সম্প্রতি সার্বিয়ান অধ্যুষিত অঞ্চল কসোভোর একটি পুলিশ স্টেশনে বোমা হামলায় এক পুলিশ অফিসার মারা যান এবং তিনজন সশস্ত্র সন্ত্রাসীর মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা অনেকটা বেড়ে গেছে। সম্প্রতি সার্বিয়া-কসোভো সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে এবং তাতে ৬০০ সেনা পাঠাচ্ছে ন্যাটো। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়, মাস কয়েক আগেই সেখানে নির্বাচনকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দেখা দেয় কসোভোয়। তখন কসোভোয় ন্যাটোর সেনার ওপর হামলা হয়েছিল। সে সময়েও বেশ কিছু রিজার্ভ ফোর্স পাঠিয়েছিল ন্যাটো। এবার আরো সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট। তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চলছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন ওই সীমান্তে বাড়ছে উত্তেজনা। অন্যদিকে যুক্তরাজ্য জানিয়েছে, ন্যাটো তাদের কাছে সেনা চেয়েছিল। তারা সার্বিয়ায় প্রিন্সেস অফ ওয়েলসের রয়্যাল ব্যাটেলিয়ন থেকে ২০০ সেনা পাচ্ছে। এর আগেও তারা কেফরকে (ন্যাটো বাহিনী) সাহায্য করতে বেশ কিছু সেনা পাঠিয়েছিল সেখানে। উল্লেখ্য, ১৫ বছর আগে সার্বিয়ার অংশ ছিল কসোভো। দীর্ঘ লড়াইয়ের পর ২০০৮ সালে নিজেদের স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে দেশটি। তবে সার্বিয়া কখনোই কসোভোকে আলাদা দেশের স্বীকৃতি দেয়নি।