সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাইবার হামলার শিকার ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইট

অনলাইন ডেস্ক :

সাইবার হামলার শিকার হয়েছে ব্রিটিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট। এই হামলার পেছনে রুশ হ্যাকাররা জড়িত। সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, হামলার কারণে গত রোববার সকালের দিকে ঘণ্টা দেড়েক রাজপরিবারের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। ঘণ্টা দেড়েক পর সেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ হ্যাকার গ্রুপ ‘কিলনেট’ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে।

তবে এই হামলা রাজপরিবারের ওয়েবসাইটের বড় কোনো ক্ষতি করতে পারেনি। গত রোববার সকালে স্কাই নিউজের উপস্থাপক ক্যারোলিন দি রুসো বলেন, ‘আমরা মাত্রই জানতে পেরেছি, রুশ হ্যাকাররা ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে দায় স্বীকার করা হয়েছে। তাই আপনি যদি এখন ওই ওয়েবসাইটে প্রবেশ করতে চান, তাহলে তা করতে পারবেন না।’ এদিকে রুশ সাইবার গ্রুপ কিলনেট জানিয়েছে, ‘ইউক্রেন যুদ্ধ ঘিরে যেসব দেশ রাশিয়ার বিরোধিতা করছে, সেসব দেশকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়ে যাওয়া হবে।’