সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

৪৯০ কোটি ডলারে আকুস পারমাণবিক সাবমেরিন তৈরি করবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক :

তিনটি ব্রিটিশ কোম্পানিকে পারমাণবিক-চালিত অ্যাটাক সাবমেরিন তৈরির কাজ দিয়েছে যুক্তরাজ্য। ৪৯০ কোটি ডলারের চুক্তির আওতায় কোম্পানিগুলো এই সাবমেরিনের নকশা ও উৎপাদন করবে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় আকুস চুক্তির আওতায় এই সাবমেরিন তৈরি করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত রোববার এক বিবৃতিতে বলেছে, বিএই সিস্টেমস, রোলস-রয়েস ও ব্যবকক কোম্পানির সঙ্গে চুক্তিটি যুক্তরাজ্য ও ত্রিপক্ষীয় আকুস কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিবৃতিতে বলা হয়েছে, এসএসএন-আকুস সাবমেরিন হিসেবে পরিচিত নতুন ডুবোযানগুলো হবে রয়্যাল নেভির পরিচালিত বৃহত্তম, সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী।

২০৩০-এর দশকের শেষ দিকে এসব সাবমেরিনের প্রথম চালান যুক্তরাজ্যে মোতায়েন করা হতে পারে। অস্ট্রেলিয়ায় মোতায়েন করা হতে ২০৪০-এর দশকের শুরুর দিকে। মার্চ মাসে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতারা এসএসএন-আকুস সাবমেরিন পরিকল্পনা উন্মোচন করেছিলেন। এশিয়া প্রশান্ত অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার উদ্যোগ হিসেবে দেশ তিনটি ত্রিপক্ষীয় আকুস চুক্তিতে সম্মত হয়েছে।