সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ভারতে ছুটি থাকায় একদিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর একদিন বন্ধ থাকার পর ফের বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়ছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে আমদানি বিভিন্ন পণ্যবাহী ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, সোমবার ভারতে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস ও বিশ্ব অহিংসা দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে সেখানে সোমবার সরকারি ছুটি থাকায় ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে দিকে এই কার্যক্রম শুরু হয়।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের সহ-ব্যবস্থাপক এসএম হায়দার জানান, মঙ্গলবার থেকে আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানিকৃত পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বন্দরের পানামা পোর্টে প্রবেশ করছে। সোমবার এই কার্যক্রম বন্ধ ছিল।

—-ইউএনবি