সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

রোনালদোর গোলে আল নাসরের জয়

অনলাইন ডেস্ক :

এএফসি চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এতে তার দল আল নাসর পেয়েছে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয়। সোমবার রাতে রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে আল নাসর মুখোমুখি হয়েছিলো তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের। ম্যাচে আল নাসরের ছিল সম্পূর্ণ আধিপত্য। দেখে মনে হচ্ছিল আল নাসর পাড়ার কোনো ক্লাবের বিপক্ষে খেলছে। ম্যাচে প্রায় ৮১ শতাংশ বলের দখল ছিল আল নাসরের কাছে।

অথচ এমন ম্যাচেই কি না প্রথমে পিছিয়ে পড়েছিলো আল নাসর। ধারার বিপরীতে গোল কজম করে ফেলে তারা। ম্যাচের প্রথমার্ধে ৪৪তম মিনিটে গোল করে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই। পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়াটাই যেন আল নাসরকে তাতিয়ে দিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাই একের পর এক আক্রমণ করেছে রিয়াদের দলটি। ৬৬ মিনিটে দলকে ম্যাচে ফেরানোর কাজটি রোনালদোই করেন। তাঁর প্রথম শট ইস্তিকলল ডিফেন্ডার সোদিকিওন কুরবোনভ রুখে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোলকিপার রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান।

এ নিয়ে টানা সপ্তম ম্যাচে গোলের দেখা পেলেন এই পর্তুগিজ তারকা।প্রতিযোগিতায় রোনালদোর প্রথম গোলের পর আত্মবিশ্বাস বেড়ে যায় পুরো দলের। এবং তারসঙ্গে জ¦লে উঠে ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকাও। ৭২ এবং ৭৭ এই ৫ মিনিটের ব্যবধানে আল নাসরকে আরও দুটি গোল উপহার দেন ব্রাজিলিয়ান এই তারকা। এই জয়ে ‘ই’ গ্রুপে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল আছে তলানিতে। একই রাতে কাতারে ক্লাব আল দুহাইলের বিপক্ষে জিতে পার্সেপোলিস ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে। ইস্তিকললের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে তিনে থাকা আল দুহাইলের সঙ্গেই রোনালদোদের পরের ম্যাচ।