সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

শঙ্কায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

অনলাইন ডেস্ক :

আগামী বৃহস্পতিবার পর্দা উঠছে ভারতে ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সব পরিকল্পনাও আগে থেকেই ঠিক হয়ে আছে। কে কী পারফরম করবেন, অনুষ্ঠানে কী থাকছে। ভারতীয় ক্রিকেট বোর্ডই উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে রেখেছিল। কিন্তু মঙ্গলবার থেকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়া নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে।

ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের খবর, বাতিল হয়ে যেতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ম্যাচের এক দিন আগে অর্থাৎ আগামীকাল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই জমকালো অনুষ্ঠানের সূচি চূড়ান্ত হয়েছে। যদিও সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার কথাই এখন জানাচ্ছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম।

উদ্বোধনী অনুষ্ঠানের দিনই হবে ‘ক্যাপ্টেনস ডে’। বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে হয় ক্যাপ্টেনস ডে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানাচ্ছে, ক্যাপ্টেনস ডে হলেও বাতিল হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। চূড়ান্ত ঘোষণা জানতে তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই।