সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

যে কারণে ক্রিকেটারদের দূরে রাখা হচ্ছে

অনলাইন ডেস্ক :

দুপুর ২টা থেকে অনুশীলন করার কথা থাকলেও ঘণ্টাখানেক আগেই হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে চলে এলো বাংলাদেশ দল। আহমেদাবাদ থেকে এসে সকালেই দলের সঙ্গে যোগ দেওয়া সাকিব আল হাসানও হাজির অনুশীলনে। বিকেল পর্যন্ত চলা অনুশীলনের এক ফাঁকে টিম অপারেশনস ম্যানেজার রাবীদ ইমাম এসে জানিয়ে গেলেন দলের নেওয়া একটি সিদ্ধান্তের কথা, ‘দল সিদ্ধান্ত নিয়েছে, ম্যাচের আগের দিন ছাড়া দলের কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবে না।’ আরো আগে থেকেই অবশ্য মিডিয়ার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে দল।

এই বিশ্বকাপেও তা অব্যাহত রাখার কারণ কী? বিকেলে সে ব্যাখ্যা দিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। সংবাদমাধ্যমের কোনো কোনো অংশের শিরোনাম নিয়ে ভয় থেকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন তিনি, ‘আমরা চাই ছেলেদের মনোযোগটা ক্রিকেটেই থাকুক। যেটি হয়, কোনো একটি ইন্টারভিউ থেকে কথা সংক্ষিপ্ত করে এমন একটি খবর হয়, যেটা হয়তো ছেলেটা সেভাবে বলেইনি। অনেক সময় এমন কাটা কাটা খবর হয়, ভয়ংকর শিরোনাম হয়। ছেলেরা তাতে বিব্রত হয়। যেহেতু আমাদের ফোকাস বিশ্বকাপ খেলার দিকেই, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কেবল ম্যাচের আগের দিন একজনই কথা বলুক।’