Skip to content

LIVE 45'+7'
Iraq
1-2
Norway
Source: ESPN

অবশেষে শুটিংয়ে ফিরলেন পরীমণি

অনলাইন ডেস্ক :

অন্তঃসত্ত্বা অবস্থায় শেষবার অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পরীমণি। এরপর সন্তান, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পরেন। প্রায় দুই বছর সিনেমা থেকে দুরে ছিলেন। অবশেষে দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরলেন পরীমণি। ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে অভিনয়ে ফিরলেন তিনি। কয়েকদিন আগেই ব্যক্তিজীবনে ঝড় বয়ে গেছে। যে সংসার, সন্তানের জন্য প্রিয় জায়গা থেকে দুরে ছিলেন, সেই্ সংসার টিকলো না। অফিসিয়ালি বিচ্ছেদ হয়ে গেছে সাবেক শরীফুল রাজের সঙ্গে। এই ঝড়ে ভেঙ্গে পরেননি তিনি। ফিরলেন কাজে। রোববার দাঁড়ালেন ক্যামেরার সামনে।

ফেরা প্রসঙ্গে পরী বলেন, ‘এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে। ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে আমায়। আশা করি সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।’ জানা গেছে, প্রথম দিনের শুটিংয়ে পরীমণি ছাড়াও অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিম প্রমুখ। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ।

চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।