সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ফ্রান্সের স্কুলে ছুরিকাঘাতে শিক্ষক নিহত, আহত ২

অনলাইন ডেস্ক :

উত্তর-পূর্ব ফ্রান্সের শহর আরাসের একটি স্কুলে ছুরির হামলায় একজন শিক্ষক নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গাম্বেটা উচ্চ বিদ্যালয়ে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, উত্তরাঞ্চলীয় শহর আরাসের গাম্বেটা হাইস্কুলে হামলার ঘটনা ঘটেছে।হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামলার সময় হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছে। ফরাসি চ্যানেল বিএফএমটিভি জানিয়েছে, হামলাকারীর ভাইকেও পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তি একজন ফরাসি ভাষার শিক্ষক। হামলায় একজন ক্রীড়া শিক্ষকও আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী স্কুলের একজন প্রাক্তন ছাত্র। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।