সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গাজাবাসীকে অবশ্যই তাদের ভূখন্ডেই থাকতে হবে: মিসরের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, ‘গাজাবাসীদের অবশ্যই অটল থাকতে হবে এবং তাদের ভূখ-ে থাকতে হবে।’ গত বৃহস্পতিবার কায়রোর প্রতি গাজায় আটকে থাকা বেসামরিক নাগরিকদের বের হতে নিরাপদ পথ দেওয়ার আহ্বান নাকচ করে দিয়ে এ কথা বলেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। মিসর ও গাজার মধ্যবর্তী রাফাহ সীমান্ত ক্রসিং হলো উপকূলীয় ছিটমহলটি থেকে বাইরে বের হওয়ার একমাত্র পথ, যা ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে। হামাসের আক্রমণের প্রতিশোধ নিতে শনিবার থেকে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করছে ইসরায়েল। হামাসের হামলায় এ পর্যন্ত এক হাজার ৩০০ জন ইসরাইলি নিহত হয়েছে। আর গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় এক হাজার ৫৩৭ জন নিহত এবং চার লাখ ২৩ হাজারের বেশি মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। এ ছাড়া গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।

ফিলিস্তিনিদের ‘বৈধ অধিকার’ নিশ্চিত করার বিষয়ে কায়রোর ‘দৃঢ় অবস্থান’ নিশ্চিত করে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, ‘মিসর এই কঠিন সময়ে চিকিৎসা ও মানবিক উভয় ধরনের সহায়তা প্রদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ এদিন একটি সামরিক অনুষ্ঠানে যোগ দিয়ে আবদেল ফাত্তাহ বলেন, ‘গাজাবাসীদের অবশ্যই অটল থাকতে হবে এবং তাদের ভূখন্ডেই থাকতে হবে।’ ২৪ লাখ লোকের ছোট্ট উপকূলীয় ছিটমহল ২০০৭ সাল থেকে ইসরায়েল অবরুদ্ধ করে রেখেছে।

শনিবার হামাসের হামলার পর তারা সেখানে পানি, খাদ্য ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ছয় দিনের বিরতিহীন ইসরায়েলি বিমান ও কামানের গোলা পুরো গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। মিসর দাতাগোষ্ঠীকে গাজার জন্য তাদের এল আরিশ বিমানবন্দরে মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে। তবে, ফিলিস্তিনিদের গাজা থেকে পালিয়ে যাওয়ার পথ দেওয়ার আহ্বান নাকচ করে দিয়েছে দেশটি। মিসরের প্রেসিডেন্ট বলেন, ‘গাজাবাসীকে বাস্তুচ্যুত করার অর্থ হবে ফিলিস্তিনিদের নির্মূল করা।’