সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নওয়াজ শরিফ দেশে ফিরছেন কাল

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্বেচ্ছায় নির্বাসিত জীবন থেকে দেশে প্রত্যাবর্তন করছেন আগামীকাল শনিবার। দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রী নির্বাসন থেকে ফিরে আসছেন। নওয়াজ শরিফের ছোট ভাই সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) প্রধান নওয়াজ শরিফ লন্ডন থেকে শনিবার দেশের মাটিতে পা রাখবেন। তিনি দেশে ফিরে আসার পর ‘সব ধরনের পরিস্থিতির’ মোকাবেলা করবেন বলে জানিয়েছেন।

দেশে ফিরেই তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। তাকে বিশাল আয়োজনের মাধ্যমে স্বাগত জানানোর প্রস্ততি নিচ্ছে পাকিস্তার মুসলিম লীগ (পিএমএল)। দেশটির অন্যতম ধনী ৭৩ বছর বয়সী নওয়াজ শরীফ একজন ইস্পাত ব্যবসায়ী। পাকিস্তানের সম্পদশালী ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। তিনি তার ‘মাটির মানুষ’ আচরণের জন্য সমর্থকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ভক্তরা তাকে ‘পাঞ্জাবের সিংহ’ বলে ডাকেন। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় ও সর্বাধিক জনবহুল প্রদেশে তার সমর্থন সবচেয়ে শক্তিশালী। দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়ে ফাঁসির দ-প্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও এই সপ্তাহে একটি আদালত তাকে আগামী মঙ্গলবার পর্যন্ত সুরক্ষামূলক জামিন মঞ্জুর করেছে। সূত্র : এএফপি