সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চীনের হাতে ৫০০ পারমাণবিক ওয়ারহেড: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :

চীন গত এক বছরে পারমাণবিক অস্ত্রের মজুদ ব্যাপক বাড়িয়েছে। দেশটির হাতে এখন প্রায় ৫০০ অপারেশনাল ওয়ারহেড রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে চীন এক হাজার ওয়ারহেড তৈরির আশা করছে। তবে বেইজিংয়ের এই মজুদ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চেয়ে কম। স্বাধীন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর তথ্য অনুযায়ী, রাশিয়ার কাছে প্রায় ৫ হাজার ৮৮৯টি ওয়ারহেডে পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। আর যুক্তরাষ্ট্রের রয়েছে ৫ হাজার ২৪৪টি।

প্রতিবেদনে বলা হয়, চীন আগে হামলা না করার নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনের পারমাণবিক অস্ত্রভান্ডার সমৃদ্ধ করাসহ নানা ঘটনায় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে টানাপোড়েন চলছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগেই ঘোষণা দিয়েছেন যে, ২০৪৯ সালের মধ্যে তার দেশ একটি বিশ্বমানের সামরিক বাহিনী তৈরি করতে চায়। ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকায়নের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, চীন সম্ভবত ২০২২ সালে ৩টি নতুন ক্লাস্টার মিসাইল সাইট নির্মাণ শেষ করেছে। এই ক্ষেত্রগুলোর মধ্যে অন্তত ৩০০টি নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) সাইলো থাকতে পারে।-বিবিসি