সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিজয়ের সফল অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক :

অনেকদিন ধরে জাতীয় দলে সুযোগ পান না একসময়ের নিয়মিত ওপেনার এনামুল হক বিজয়। ২০১৪ সালে শেষ টেস্ট, পরের বছর শেষ টি-টোয়েন্টি আর ২০১৯ সালে শেষ ওয়ানডে তথা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটেও ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এর মাঝেই তার বাম হাতে বলের আঘাত লেগেছিল। পরিস্থিতি জটিল হওয়ায় হাতে অস্ত্রোপচারও করতে হয়েছে। বিজয় জানিয়েছেন, কিছুদিন আগে অনুশীলনের সময় আঘাত লাগার পর ডাক্তার তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন। কয়েকদিন পর্যবেক্ষণ থাকার পরেও চোটের কোনো উন্নতি না হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজয়ের অস্ত্রোপচারের সার্বিক দেখভাল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য বিজয় সোশ্যাল সাইটে দেওয়া একটা পোস্টের মাধ্যমে বিসিবি এবং বোর্ডের ডাক্তার দেবাশিস চৌধুরিকে ধন্যবাদ দিয়েছেন। বিজয় লিখেছেন, ‘কিছুদিন আগে অনুশীলনের সময় আমার বাম হাতে বলের আঘাত লাগে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পরে চিকিৎসক সিদ্ধান্ত নেন যে আমার হাতে অস্ত্রোপচার করাতে হবে। এত দ্রুত সবকিছুর ব্যবস্থা করার জন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে স্যারকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার এখন ভালো লাগছে। যারা আমাকে শুভকামনা জানিয়েছিলেন তারা আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি।’