সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আগুনের জবাব আগুন দিয়ে দিতে চান নিউজিল্যান্ড কোচ

নিজস্ব প্রতিবেদক:

দেশের মাটিতে তৃতীয় সারির দলের কাছে বড় পরাজয়, তাও আবার ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলায়; বাংলাদেশ শিবিরে নিঃসন্দেহে প্রতিশোধের আগুন জ¦লছে। বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে কিউইদের ওপর আহত বাঘের মতো থাবা বসাবে টিম টাইগার। বিষয়টা খুব ভালোভাবেই জানেন নিউজিল্যান্ড কোচ গ্লেন পকন্যাল। তবে তিনি ও তার দল ভয় পাচ্ছে না। বরং আগুনের জবাব আগুন দিয়েই দেওয়া হবে বলে হুমকিও দিয়েছেন। মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পকন্যাল বলেন, ‘দেশের মাঠে শুধু আমাদের বিপক্ষে নয়, সব দলের বিপক্ষেই তাদের রেকর্ড দুর্দান্ত। এভাবে হারার পর তাই তাদের রক্তক্ষরণ হওয়ার কথা এবং তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। আগুনের জবাবে আমরা আগুন দিয়েই লড়ব। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি। একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সমানে। বুধবার ২-২ করে ফেলতে পারি আমরা। তারপর দেখব শেষ ম্যাচে কী হয়।’ জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচেও ধরা দেয় জয়। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ধসে পড়ে। মাত্র ৭৬ রানের মাঝে তারা প্যাকেট হয়ে যায়। যা দেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বনিম্ম স্কোর। ৫২ রানের বড় জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে নিউজিল্যান্ড শিবির। তাই বুধবারের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই শুধু নয়, আরও বেশি কিছুর আশা করছেন পকন্যাল ও তার শিষ্যরা।