সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

খারকিভে ডাকঘরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের উত্তর-পূর্ব শহর খারকিভের ডাক বিতরণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ছয়জন নিহত ও আহত হয়েছেন ১৭ জন। গত শনিবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম পোস্টে বলেছেন, শনিবারের ক্ষেপণাস্ত্র হামলাটি বেসামরিক অঞ্চলে আঘাত করেছে। ইউক্রেনের নোভা পোশতা পোস্টাল সার্ভিসের লোগোসহ একটি ভিডিও শেয়ার করেছেন জেলেনস্কি। সেখানে দেখা গেছে, একটি ভবনের জানালার ক্ষতি হয়েছে। খারকিভের গভর্নর ওলেহ ভাসিলোভিচ সিনেহুবভ বলেছেন, আহতদের বয়স ১৭-৪২ বছর হবে।

সিনেহুবভ আরও বলেন, ডাক কর্মকর্তাদের বেশি ক্ষতি হয়নি। কারণ ভবনটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করার আগে সতর্ক সংকেত বেজেছিল। আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে থেকে দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি রুশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আক্রমণের শুরুর দিকে এই শহরে ব্যাপক বোমা হামলা করা হয়েছিল।