সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হোটেলে অসুস্থ হাতুরাসিংহে

অনলাইন ডেস্ক :

কোনো ভেন্যুতে প্রথমবার গিয়েই সবার আগে উইকেট দেখতে ছুটে যান তিনি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ধর্মশালা, চেন্নাই এবং পুনেতে ম্যাচ খেলা বাংলাদেশ দলের হেড কোচ চন্দিকা হাতুরাসিংহের সেই রুটিনে ছেদ পড়ল মুম্বাইয়ে এসে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার (২২ অক্টোবর) দুপুরে সাকিব আল হাসানদের প্রথম অনুশীলনে এই শ্রীলঙ্কান কোচকে এমনকি দেখাই গেল না। তাঁর জায়গায় এবার উইকেট পরখ করার কাজটি করলেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম। কিছুক্ষণ পর তাঁর সঙ্গে যোগ দেন বাংলাদেশ অধিনায়কও।

লম্বা সময় ধরে তাঁদের দুজনকে কথাও বলতে দেখা যায়। সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে অনুশীলনও তদারকি করতে দেখা যায় শ্রীরামকে। খোঁজ নিয়ে জানা গেল, দুপুরে অসুস্থবোধ করায় হাতুরাসিংহে অনুশীলনেই আসেননি। তিনি রয়ে যান হোটেলেই। গুরুতর কিছু নয় অবশ্য। মুম্বাইয়ের অসহ্য গরমই তাঁকে কাহিল করে ফেলেছে বলে জানালেন জাতীয় দলের ম্যানেজার রাবীদ ইমাম, ‘তেমন কিছু নয়। এখানকার অসহ্য গরমে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। পানিশূন্যতার কারণে খারাপ বোধ করায় অনুশীলনেও আসেননি। হোটেলে বিশ্রাম নিচ্ছেন তিনি।’