সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গাজায় ৩৮ টন খাদ্য পাঠিয়েছে ভারত

অনলাইন ডেস্ক :

যুদ্ধ বিধ্বস্ত গাজায় ৩৮ টন ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কের সময় ভারতের রাষ্ট্রদূত আর রবীন্দ্র এ তথ্য জানিয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপ-স্থায়ী প্রতিনিধি (ডিপিআর) রাষ্ট্রদূত আর রবীন্দ্র বলেন, ফিলিস্তিনিদের জন্য খাদ্যসহ মানবিক জিনিসপত্র পাঠিয়েছে ভারত। সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে দেশটি। তাছাড়া শান্তির জন্য দুই পক্ষকেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

ফিলিস্তিনিদের জন্য আরও ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, চ্যালেঞ্জিং সময়েও আমরা ত্রাণ পাঠানো অব্যাহত রাখবো। গাজায় গত শনিবার থেকে ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে। ২০টি ট্রাক মিসরের রাফাহ সীমান্ত দিয়ে গাজায় পৌঁছেছে। তারপর ছোট ছোট ট্রাকে গাজার বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়।