সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছে চীন

অনলাইন ডেস্ক :

প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফুকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে চীন। গত মঙ্গলবার তাকে বরখাস্ত করার খবর দিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গত জুনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকেও বরখাস্ত করা হয়েছিল। বুধবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শাংফু গত দুই মাস জনসাধারণের দৃষ্টির আড়ালে ছিলেন। গত মঙ্গলবার তাকে বরখাস্ত করার খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। তিন মাস আগে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকেও বরখাস্ত করা হয়েছিল। তিনিও এক মাসের বেশি সময় লোকচক্ষুর আড়ালে ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লি শাংফুকে কেন সরানো হয়েছে, তার কারণ জানা যায়নি। এমনকি তার স্থানে কাউকে স্থলাভিষিক্ত করা হয়েছে কিনা তাও বলা হয়নি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির তথ্য অনুসারে, শাংফুকে স্টেট কাউন্সিলর পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কেন তাকে অপসারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। গত মার্চেই চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অভিষিক্ত হয়েছিলেন শাংফু। এই হিসেবে চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনিই সবচেয়ে কম সময় ছিলেন।