সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করতে পারে ভারত

অনলাইন ডেস্ক :

কানাডায় কূটনীতিকদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হতে দেখলে ভারত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিরাপত্তা হুমকির কারণে কানাডার মিশনে কাজে বিঘœ সৃষ্টির কথা বলে সেপ্টেম্বরে কানাডা থেকে ভিসা দেওয়া বন্ধ রাখে ভারত। খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকান্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ নিয়ে ভারত ও কানাডার মধ্যে বিরোধ চলে আসছে। সেপ্টেম্বরের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ্জারকে হত্যার ঘটনায় ভারতের জড়িত থাকার অভিযোগ করেন। ভারত ঐ অভিযোগ অস্বীকার করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয় এবং ভারত ভিসা দেওয়া বন্ধ করে।

কানাডায় ভারতীয় কূটনীতিকরা হুমকি ও ভয়ের পরিবেশে আছে বলেও ভারত অভিযোগ করে। অটোয়া এর আগে বলেছে, তারা কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। তবে তারা কানাডায় ভারতীয় কূটনীতিকদের হুমকির মধ্যে থাকার ভারতের অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সেপ্টেম্বরে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্মায়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, কানাডার হাই কমিশন এবং কনস্যুলেটগুলো হুমকি পেয়েছে। এতে তাদের স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে। কানাডার হাই কমিশনও বলেছে, তাদের কয়েক জন কূটনীতিক কয়েকটি স্যোশাল মিডিয়া প্ল্যাটফরমে হুমকি পেয়েছে।