সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

রুয়েটের বাস চালক হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

অনলাইন ডেস্ক :

বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস চালক আব্দুস সালম (৫৫) হত্যাকাণ্ডের মামলার রায়ে চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। রায় ঘোষণার সময় চার আসামি উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সোহেল রানা, নূর নবী হোসেন হৃদয়, আনোয়ার হোসেন সাইমন ও সাব্বির। এছাড়া এই হত্যা মামলার অপর দুই আসামি প্রাপ্ত বয়স না হওয়ার তাদের মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে চলমান রয়েছে। ওই দুই আসামি হলেন- ফয়সাল আহম্মেদ শিফাত ও শিমুল ওরফে পশাল।