সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নেপালে ভূমিকম্পে নিহত বেড়ে ১৫৭

অনলাইন ডেস্ক :

গত শুক্রবার রাতে নেপালে আঘাত হানা ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে প্রায় শতাধিক ব্যক্তি। রোববার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়। ভূমিকম্পের পরে রাতজুড়ে স্থানীয়দের ধ্বংসাবশেষ থেকে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে। ভূমিকম্পে দেশটিতে বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাতজুড়ে ভয়ে অনেকে রাস্তায় রাত কাটিয়েছেন। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে। অন্তত এক মিনিট ধরে নেপালের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এদিকে নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এ নিয়ে গত এক মাসে দেশটিতে তিনবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এক লাখ ৯০ হাজার জনঅধ্যূষিত জাজারকোট মূলত পাহাড়ি এলাকা। ছড়িয়ে ছিটিয়ে থাকা এখানকার গ্রামগুলো বেশ দুর্গম। বহু এলাকায় জরুরি দলগুলোকে আগে ভূমিধ্বসে বন্ধ হয়ে যাওয়া পথগুলো পরিষ্কার করতে হবে, তাই উদ্ধারকাজ হয়তো প্রত্যাশা মতো দ্রুত শুরু করা যাবে না।