সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আরব নেতাদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ব্লিঙ্কেনের

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিন ও ইসরাইল সংঘাতকে কেন্দ্র করে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও আরব নেতারা শনিবার বৈঠকে বসেছেন। বৈঠকে গাজায় দ্রুত যুদ্ধ বিরতির প্রস্তাব দেন আরব নেতারা। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত শনিবার জর্ডানের রাজধানী আম্মান শহরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরব ও জর্ডানের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে যুদ্ধ বিরতির জন্য চাপ দেয়। কিন্তু তা প্রত্যাখ্যান করে ব্লিঙ্কেন বলেন, যুদ্ধবিরতি দিলে সবচেয়ে সুবিধা পাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এজন্য মানবিক দিক বিবেচনায় বেসামরিক নাগরিকদের সহায়তার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার পক্ষে অভিমত দিয়েছেন তিনি। বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, যুদ্ধ বিরতি হামাসকে নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দেবে।

গত ৭ অক্টোবর হামাস কী করেছে ভুলে গেলে হবে না। তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানোকে কেন্দ্র করেই এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে সাক্ষাৎ করেছেন ব্লিঙ্কেন। এ সময় গাজায় যুদ্ধ বিরতির গুরুত্ব সম্পর্কে ব্লিঙ্কেনকে জোর তাগিদ দিয়েছেন নাজিব মিকাতি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি, সৌদির পক্ষ থেকে প্রিন্স ফয়সাল বিন ফারহান, সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান, কাতার থেকে মোহাম্মাদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি, মিশর থেকে সামেহ শকরি ও ফিলিস্তিন থেকে হুসেইন আল শেখ। বৈঠকের পর জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় দ্রুত যুদ্ধ বিরতি ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আরব নেতারা। সূত্র: রয়টার্স।