সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজধানীর শনির আখড়ায় বাসে আগুন

রাজধানীর শনির আখড়ায় চৌরাস্তা ব্রিজের কাছে মৌমিতা পরিবহনের একটি বাস থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টার অবরোধের অংশ হিসেবে সেমাবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে চৌরাস্তা ব্রিজের কাছে মৌমিতা পরিবহনের একটি বাস থামিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

মঙ্গলবার সকাল ৬টায় শেষ হওয়া চলমান অবরোধে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুরসহ ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ সৃষ্টি করতে বিএনপি ও সমমনা দলগুলো বুধবার থেকে আবারও ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধ করবে।

সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

—–ইউএনবি