সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায ভিক্ষুক পুর্নবাসনে গরু বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় ভিক্ষুক পুর্নবাসনে গরু বিতরণ করা হয়েছে। “শেখ হাসিনার দিনবদলে সমাজসেবা এগিয়ে চলে” এ প্রতিপাদ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুর্নবাসান ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মঙ্গলবার বেতগাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার হানিফ উদ্দিন আহম্মদসহ সমাজসেবার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ৯ টি ইউনিয়নের ৯ জন সুবিধাভোগী ভিক্ষুকের উপস্থিতিতে বেতগাড়ী হাটে গরু ক্রয় করে তাদের মাঝে বিতরণ করা হয়।