সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চীনের উত্তরাঞ্চলে কয়লা উত্তোলন কোম্পানির ভবনে অগ্নিকাণ্ডে নিহত ২৫

এপি, বেইজিং :

চীনের উত্তরাঞ্চলীয় এক শহরে বৃহস্পতিবার কয়লা উত্তোলন কোম্পানির ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভবনটি ইয়ংজু কয়লা কোম্পানির মালিকানাধীন এবং এটি উত্তর শানশি প্রদেশের লভলিয়াং শহরে অবস্থিত।

জেলা কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে এবং জরুরি সেবা ঘটনাস্থলে রয়েছে। তারা ৬৩ জনকে সরিয়ে নিয়েছে, যদিও নিহত ২৫ জন সেই সংখ্যার মধ্যে ছিল কি না তা স্পষ্ট নয়।

স্থানীয় দমকল বিভাগ সিসিটিভিকে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়লা উত্তোলন যেখানে হচ্ছে সেখানে নয়, বরং অফিস ও ডরমিটরিসহ একটি ভবনে আগুনের সূত্রপাত হয়েছিল বলে মনে করা হচ্ছে।