সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

১৫ ঘণ্টায় ১১ অগ্নিকাণ্ড, পুড়েছে ১২টি যানবাহন: ফায়ার সার্ভিস

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় সারা দেশে ১১টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করেছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, এর মধ্যে ঢাকা বিভাগে দু’টি, বরিশাল বিভাগে একটি, রাজশাহী বিভাগে পাঁচটি, চট্টগ্রামে দু’টি ও সিলেট বিভাগে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ সময় দু’টি বাস, দু’টি কাভার্ডভ্যান, পাঁচটি ট্রাক, দু’টি হিউম্যান হলার ও একটি কমিউটার ট্রেন পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের সহায়তায় এসব ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

—-ইউএনবি