সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

সবচেয়ে দামি মদের রেকর্ড গড়লো ‘ম্যাকালান ১৯২৬’

অনলাইন ডেস্ক :

পৃথিবীর সবচেয়ে দামি মদের রেকর্ড গড়লো বিরল ম্যাকালান ১৯২৬ হুইস্কি। স্থানীয় সময় গত শনিবার লন্ডনের সোথবির নিলামে ২১ লাখ পাউন্ড দাম হাকিয়ে বিগত সব রেকর্ড ভেঙ্গেছে এই মদ। গত রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এ খবর জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, নিলামে বিক্রি হওয়া সব ওয়াইনের রেকর্ড ভেঙ্গেছে এ হুইস্কি। গড়েছে নতুন রেকর্ড। ‘ম্যাকালান ১৯২৬’ এই বোতলটি সাত লাখ ৫০ হাজার থেকে ১২ লাখ পাউন্ড দামে বিক্রি হবে বলে আশা করছিলো নিলাম কর্তৃপক্ষ। তবে শনিবারের নিলামে হুইস্কির এই বোতলটি প্রত্যাশার চেয়ে প্রায় দ্বিগুণ দাম হাঁকিয়েছে। যার মূল্য ২১ লাখ ৮৭ হাজার ৫০০ পাউন্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, এটিই প্রথম নয়; এর আগেও ‘ম্যাকালান ১৯২৬’-এর একটি বোতল সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়েছিল। ২০১৯ সালে লন্ডনে সোথবির নিলামে ১৫ লাখ পাউন্ড দাম হাঁকিয়েছিল এটি। এবার নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙ্গলো ‘ম্যাকালান ১৯২৬’। প্রতিবেদনটিতে বলা হয়,রেকর্ড-ব্রেকিং এই বোতলটি ১২টি ‘ম্যাকালান ১৯২৬’ বোতলের একটি। ১৯৯৩ সালে ইতালীয় চিত্রশিল্পী ভ্যালেরিও অ্যাডামি এর ডিজাইন করেছিলেন। অ্যাডামির ১৯২৬ এখন পর্যন্ত উৎপাদিত প্রাচীনতম ম্যাকালান মদ।