সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

৯ দিন ধরে আটকা ৪১ শ্রমিক, খোঁড়া হচ্ছে নতুন সুড়ঙ্গ

অনলাইন ডেস্ক :

ভারতের উত্তরাখন্ডের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে নতুন সুড়ঙ্গ খুঁড়ছেন উদ্ধারকারীরা। ৪১ জন শ্রমিকদের নিয়ে ধসে পড়া সুড়ঙ্গ থেকে আটকাদের উদ্ধারে দুইটি সমান্তরাল সুড়ঙ্গ তৈরির কথা পরিকল্পনা করছেন উদ্ধারকারীরা। এর মাধ্যমে শ্রমিকদের উদ্ধারকাজ অনেকটা সহজ বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। নয়দিন ধরে ভারতের উত্তরাখন্ডের সুড়ঙ্গে আটকা রয়েছেন ৪১ জন শ্রমিক।

জোরেসোরে উদ্ধারকাজ চললেও এখন পর্যন্ত আশার আলো দেখা যায়নি। শুক্রবার সুড়ঙ্গে প্রবেশ পথের পাথর সরাতে গিয়ে জোরে শব্দ শুনতে পান উদ্ধারকারীরা। এরপর থেকে বন্ধ রয়েছে উদ্ধারকাজ। তারপরেই নতুন দুই সমান্তরাল সুড়ঙ্গ খোড়ার পরিকল্পনা নেওয়া হয়। উত্তরাখন্ডের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব রঞ্জিত সিনহা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, শ্রমিকদের উদ্ধারে তারা পাশে দুইটি টানেলের কাজ করছেন। এখন পর্যন্ত সুড়ঙ্গে এক পাশের প্রবেশ মুখ ড্রিল করা হয়েছে। শ্রমিকদের কাছে পৌঁছাতে অন্য পাশের প্রবেশ মুখও ড্রিল করতে হবে। স্থানীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি গত রোববার ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন উদ্ধার অভিযান দুই থেকে তিন দিন চলতে পারে।

এদিকে পরিস্থিতিতে ওই ৪১ জন শ্রমিক যাতে মনোবল না হারান, সেই বার্তা সোমবার (২০ নভেম্বর) দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর সঙ্গে সোমবার (২০ নভেম্বর) এক ফোনালাপে মোদি বলেন, শ্রমিকদের উদ্ধারকাজে কেন্দ্রীয় সরকার সব রকম সাহায্য করছেন। গত শুক্রবারের উদ্ধার কাজ ব্যহত হওয়ার পর পাঁচটি পরিকল্পনা হাতে নেয় উদ্ধারকারী দল। প্রথমে সুড়ঙ্গে ওপর থেকে খোঁড়ার পরিকল্পনা করে। পরে শেষ পর্যন্ত নতুন টানেল খোঁড়ার জন্য সম্মত হয়। গত ১২ নভেম্বর ভারতের উত্তরাখন্ডে নির্মাণাধীন সুড়ঙ্গটি ধসে পড়লে আটকে পড়েন ৪১ জন নির্মাণ শ্রমিক।