সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

চট্টগ্রাম কক্সবাজারে প্রথম ট্রেনের টিকেটে বিক্রি আধ ঘন্টায় শেষ

কক্সবাজার রুটে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। সকাল ৮টায় শুরু হলেও মাত্র ৩০ মিনিটে ফুরিয়েছে গেছে চট্টগ্রামের জন্য বরাদ্দ করা দুটি কোচের তিনদিনের অগ্রিম টিকিট। কাউন্টার-অ্যাপস সবখানে শূন্য চট্টগ্রাম-কক্সবাজার টিকিট।

শুরুতে ননস্টপ সার্ভিসের কারণে চট্টগ্রাম থেকে কোন যাত্রী উঠার সুযোগ না থাকলেও একদিন পর চট্টগ্রামের যাত্রীদের জন্য দুটি বগি বরাদ্দ করে রেলওয়ে, যেখানে ১১৫টি আসন রয়েছে।

কক্সবাজার এক্সপ্রেস টিকেট কিনতে চট্টগ্রাম স্টেশন আসা ব্যবসায়ী আজম উদ্দিন বলেন, চট্টগ্রামের জন্য অল্প পরিমাণ আসন বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে যাত্রীর চাপ থাকা স্বাভাবিক। সকাল ৭টা ৩০ থেকে অপেক্ষা করছিলাম টিকেট কাটার জন্য। কিন্তু সার্ভার চাপ বেড়ে যাওয়ার কারণে অনলাইন মাধ্যমে টিকেট কাটা যাচ্ছিল না। তারপরেও শেষ চেষ্টা করতে স্টেশনে এসে দেখি টিকেট নেই।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার বলেন, মূলত চট্টগ্রাম মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এই কক্সবাজার এক্সপ্রেস। সকালে অনলাইন রেল সেবা মাধ্যমে সকল টিকেট বিক্রি হয়ে গেছে। তাই অনেকে স্টেশনে এসে টিকেট না পেয়ে ফেরত গেছে।

—-ইউএনবি