সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রবিবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে দুই দিনের বিরতি দিয়ে রবিবার সকাল থেকে আবারও সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।

বৃহস্পতিবার(২৩ নভেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

গত ৩১ অক্টোবরের পর থেকে এটি হবে বিরোধী দলগুলোর সপ্তম দফার অবরোধ কর্মসূচি।

তিনি বলেন, রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে।

রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই অবরোধ।

তিনি বলেন, বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করে আসা অন্যান্য বিরোধী দলগুলোও একই ধরনের কর্মসূচি পালন করছে।

বিরোধী দলের চলমান ৪৮ ঘণ্টার অবরোধ শুক্রবার সকাল ৬টায় শেষ হওয়ার ১৪ ঘণ্টা আগে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশের জনগণ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান রিজভী।

অবরোধ কর্মসূচির আগে রবিবার (১৯ নভেম্বর) থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল পালন করে বিএনপি ও সমমনা দলগুলো।

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে এবং নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ সৃষ্টি করতে বিরোধী দলগুলো ইতোমধ্যে ৬ দফায় অবরোধ পালন করছে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করেন দলটির নেতা-কর্মীরা। এতে সারাদেশে বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও ৩ জন নিহত হয়।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশ শুরুর দেড় ঘণ্টা পর কাকরাইলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতা-কর্মীরা। ভয়াবহ সংঘর্ষটি দ্রুতই নয়াপল্টনে ছড়িয়ে পড়ার ফলে সমাবেশটি মাঝপথে ভণ্ডুল হয়ে যায়।

—-ইউএনবি