সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এক বছর গর্ভধারণ না করার আহ্বান শ্রীলঙ্কায়

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কায় নারীদের এক বছর গর্ভধারণ না করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় দেশটিতে প্রায় চল্লিশ জনেরও বেশি গর্ভবতী মা মারা যাওয়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেড় কোটি মানুষের দেশ শ্রীলঙ্কায় প্রতি বছর ৯০ থেকে ১০০ জন মাতৃমৃত্যু হয়। তবে মে মাসে করোনার ডেল্টা ভেরিয়েন্টে ৪১ জন গর্ভবতী মহিলার মৃত্যুর রেকর্ড করেছে দেশটি। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫,৫০০ গর্ভবতী মা করোনায় আক্রান্ত হয়েছে। হেলথ প্রমোশন ব্যুরোর পরিচালক চিত্রমালি ডি সিলভা বলেন, প্রায় ৭০ শতাংশ শ্রীলঙ্কানকে সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে। সরকারি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হর্ষ আতাপট্টু বলেন, নবদম্পতিদের পাশাপাশি যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন তাদের কোভিড -১৯ এর ঝুঁকির কারণে কমপক্ষে এক বছর বিলম্ব করা প্রয়োজন। সূত্র: এনডিটিভি