সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

জাপানের সাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক :

জাপানের সাগরে আটজন আরোহীসহ একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) পশ্চিম জাপানের সাগরে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় জেলেরা জানিয়েছে। তারা আরো জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনজনকে পাওয়া গেলেও, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। উপকূলরক্ষীরা জানিয়েছে, জাপানের ইয়াকুশিমা দ্বীপে ‘টিল্ট-রোটার ভি-২২ অসপ্র’ বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছিল, সেখানে তারা টহল নৌকা এবং বিমান পাঠিয়েছে। স্থানীয় মৎস্য সমবায়ের একজন প্রতিনিধি জানান, ওই এলাকায় মাছ ধরার নৌকাগুলো পানিতে তিনজনকে দেখতে পেয়েছিলেন।

জাপানের প্রশাসনিক অঞ্চলের সরকারের একজন মুখপাত্র বলেছেন, দ্বীপের বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে বুধবার  (২৯ নভেম্বর) বিকেলেও আরেকটি অসপ্রে সফলভাবে অবতরণ করেছিল। এই অঞ্চলে মার্কিন বাহিনী এখনো তথ্য সংগ্রহ করছে বলে একজন মুখপাত্র বলেছেন। স্থানীয় সময় বিকেল ৩টার আগে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটির বাম ইঞ্জিনে নামার সময় আগুন ধরে যায়। জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, দুপুর ২টা ৪০ মিনিটে রাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি।

বিমানটি হেলিকপ্টার এবং ফিক্সড-উইং উভয়ভাবেই উড়তে পারে। বিমানটি মার্কিন মেরিন, মার্কিন নৌবাহিনী এবং জাপানের স্ব-প্রতিরক্ষা বাহিনী পরিচালনা করে। জাপানে অসপ্রের মোতায়েন বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের মতে, বিমানটির দুর্ঘটনায় পড়ার প্রবণতা বেশি, তবে মার্কিন সামরিক বাহিনী এবং জাপান বলছে নিরাপদ। গত আগস্টেও একটি মার্কিন অসপ্রে বিমান সামরিক অনুশীলনের সময় উত্তর অস্ট্রেলিয়ার উপকূলে বিধ্বস্ত হয়, এতে তিন মার্কিন মেরিন নিহত হন। সূত্র : রয়টার্স