সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাইবার হামলার কবলে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা

অনলাইন ডেস্ক :

জাপানের মহাকাশ গবেষণা সংস্থা সাইবার হামলার শিকার হয়েছে। তবে স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) স্পেস এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, হ্যাকাররা যে তথ্য পেয়েছে, তা রকেট এবং স্যাটেলাইট অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ছিল না। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) মুখপাত্র আরো বলেছেন, ‘নেটওয়ার্ক সরঞ্জামের দুর্বলতাকে কাজে লাগিয়ে অননুমোদিত অ্যাকসেসের ঘটনা ঘটে।’

তবে এই সাইবার হামলা কখন ঘটেছে তার সম্পর্কে বিশদ কোনো বিবরণ তিনি দেননি। স্পেস এজেন্সিটি একটি সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পর অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে অননুমোদিত অ্যাকসেস সম্পর্কে জানতে পারে। তবে জাক্সার মুখপাত্র সংস্থাটির পরিচয় প্রকাশে রাজি হননি তিনি। তদন্ত চলছে বলেও জানান তিনি। সূত্র : রয়টার্স