সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা রিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ে ট্রাকচাপায় রিকশাচালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও তার দুই সহকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন- ট্রাকচালক বগুড়ার চারমাথা এলাকার শাহেদ আলীর ছেলে মো. মিন্টু, একই এলাকার মো. হাফিজার রহমানের ছেলে বিল্লাল হোসেন ও আবদুল আজিজের ছেলে মিজানুর রহমান। শনিবার  (১১ সেপ্টেম্বর) সকাল ৬টায় মহাসড়কের ময়নামতি সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- রিকশাচালক বুড়িচং ময়নামতি ইউনিয়নের কালাকচুয়ার বাসিন্দা মো. ইসমাঈল হোসেন সাগর (৩০), যাত্রী মৌলভীবাজারের জুড়ীর আবদুস সালামের ছেলে আবদুল আহাদ (২৯) এবং একই এলাকার রজব আলীর ছেলে মো. ইউসুফ (২২)। ওসি আনিসুর রহমান জানান, সিলেট থেকে কুমিল্লাগামী পাথরবোঝাই দ্রুতগামী একটি ট্রাক উপজেলার সাহেববাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক ও দুই যাত্রীসহ তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও রিকশাটিকে উদ্বার করে এবং লাশ তিনটি থানায় নিয়ে যায়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।