সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের দেয়াল ধস, আহত ৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার কাছে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে পড়েছে। একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে পথচারী ও হকারসহ অন্তত ৮ জন আহত হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে লালদীঘির পাড় ও কোতোয়ালি থানার বিপরীতে প্রধান সড়কের পাশে সীমানা প্রাচীরের বড় একটি অংশ ধসে পড়ে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়ালে ধাক্কা দিলে তা ধসে পড়ে। এতে পথচারী ও হকারসহ অন্তত ৮ জন আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটকের পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগ থেকে একটি টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযানে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন।

ঘটনাস্থলে থাকা আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, দেয়াল ধসে পড়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে আসার আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কতজন আহত হয়েছে তা বলতে পারছি না।

–ইউএনবি