সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার বিদেশি ফটোগ্রাফার

চট্টগ্রাম মহানগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন ইটালিয়ান নাগরিক ও আন্তর্জাতিক ফটোগ্রাফার ক্রিস্টিনা জেম্মা। সম্প্রতি আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে তাঁর তোলা ছবির প্রদর্শনী সম্পন্ন হয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে কোতোয়ালি থানার এস এস খালেদ রোড কর্ণফুলী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, এক বিদেশিনীসহ ৩ জন পায়ে হেঁটে যাওয়ার সময় সিএনজিতে আসা ছিনতাইকারীরা ওই বিদেশি নারীর গা ঘেঁষে সিএনজির গতি কমিয়ে তার কাঁধের ব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়।

ইটালিয়ান নাগরিক ক্রিস্টিনা জেম্মা জানান, তিনি এবং তার দুই বন্ধু শিল্পকলা একাডেমি থেকে জামালখান যাচ্ছিলেন। পথে এটিএম বুথ থেকে ত্রিশ হাজার টাকা উত্তোলন করেছেন। ব্যাগে সেই ত্রিশ হাজার টাকা, মোবাইল এবং দামি ক্যামেরা ছিল।

ছিনতাইয়ের পরপরই কয়েকজন সাংবাদিক কোতোয়ালি থানায় ফোন করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক বলেন, আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করি দ্রুত একটা রেজাল্ট আমরা পাব।

—-ইউএনবি