সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

মেঘনায় নৌপুলিশের ওপর জেলেদের হামলা: আটক ৫

ছবি: ইউএনবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে সোমাবার অভিযানকালে নৌ থানা পুলিশের ওপর জেলেদের হামলায় দুই পুলিশসহ তিন জন আহত হয়েছেন। এ সময় ২০ লাখ মিটার কারেন্ট জালসহ হামলাকারী পাঁচ জেলেকে আটক করে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন-নৌ থানা পুলিশের কনস্টেবল শরীফ উল্লাহ ও আব্দুল কাদের।

চাঁদপুর নৌ থানা পুলিশের ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম জানান, সোমবার বিকালে চাঁদপুর নৌপুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীর চিরারচর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় জেলেরা পুলিশের ওপর হামলা করলে নৌ থানার দুই কনস্টেবল আহত হন। তাৎক্ষণিক হামলাকারী ছয় জেলেকে আটক করলেও এর মধ্যে একজন জেলের বয়স কম হওয়ায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। পরে নদীতে পাতানো অবস্থায় ২০ লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।

ওসি জানান, নৌ পুলিশের অভিযান সর্বদা অব্যাহত থাকবে। এ ঘটনায় নৌ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

–ইউএনবি